
মিজানুর রহমানঃ লালমনিরহাটর হাতীবান্ধা উপজলায় নদী ভাঙন, অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে তিন হাজার টাকার চেক ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। গত সোমবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করেন।
এ সময় হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমদ ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার উপস্থিত ছিলেন। উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন, অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪১টি পরিবারের তালিকা প্রণয়ন করা হয়। এসব ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিবার প্রতি এক বান ঢেউটিন ও ঘর সংস্কারের জন্য তিন হাজার টাকার চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা