
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ ১৯-ই এপ্রিল (সোমবার) বগুড়া ধুনট উপজেলার বিভিন্ন জায়গায় করোনা প্রতিরোধে তদারকি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সঞ্জয় কুুমার মহন্ত। এসময় উপজেলার বিভিন্ন জায়গায় তদারকিমূলক অভিযানে গেলে সরকারি আদেশ অমান্য করে অনেকে দোকানপাট খোলা রাখার কারনে (সংক্রমক) রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও
নির্মূল) আইনে ১৫ টি মামলায় ৪২০০ শত টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সঞ্জয় কুুমার মহন্ত। এসময় অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সঞ্জয় কুুমার মহন্ত বলেন দুপুর ৩ টার পর ঔষধ ও খাবারের দোকান ছাড়া সকল দোকান বন্ধ রাখার জন্য অনুরোধ করছি। যদি কেউ সরকারি নির্দেশনা অবমাননা করে বাইরে ঘোরাফেরা বা দোকানপাট খোলা রাখে, গাড়ি চলাচল করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য