
ইউনুছ রৌমারী,(কুড়িগ্রাম ) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান ও পহেলা বৈশাখেই অবৈধ ট্রাক্টরের ধাক্কায় মাসুদ (৭) ও আব্দুল আলিম
(৫০) নামের দুইজন আহত হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) সকালের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার আলোচিত সেই ফলুয়ার চর এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় সুত্রে জানা গেছে, মাসুদ বাড়ির রাস্তার পাশে খেলতে ছিল। এমন সময় বালু ভর্তি অবৈধ টা্রক্টর শিশুটিকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বাহিরে নেওয়া পরামর্শ দেন। শিশুটি উপজেলার বন্দবেড়
ইউনিয়নের কুটিরচর খানপাড়া গ্রামের আব্দুল আলিমের ছেলে। অপর দিকে একই ভাবে আব্দুল আলিম (৫০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। সে রাজিবপুর উপজেলার মন্ডলপাড়া গ্রামের কাশেম ব্যাপারীর ছেলে বলে জানা যায়। তার একটি হাত ভেঙ্গে গেছে। লকডাউনে সরকারের নির্দেশেনা মোতাবেক অন্যান্য যানবাহন বন্ধ থাকলেও উন্নয়নের দোহাই দিয়ে অবৈধ ট্রাক্টর বন্ধ করা হয়নি। তারা সরকারি নির্দেশনাও তোয়াক্কা করছে না। ফলে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটেই চলছে এনিয়ে ওই এলাকায় ট্রাক্টরের চাপায় ৬ জনের মৃত্যু হয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, ইতো মধ্যে সকল ট্রাক্টর মালিকদেরকে নিয়ে আবারো আগামীকাল বসা হবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য