
সাঈদুর রহমান চৌধুরীঃ চট্টগ্রাম জেলার বাঁশখালীর মো.জসীম উদ্দিন প্রকাশ জোস্যা (৩৩) ডাকাতকে চট্টগ্রামের লোহাগাড়া থানার বড়হাতিয়া এলাকা থেকে অস্ত্র,গুলিসহ আটক করেছে র্যাব-৭। আটককৃত মো.জসীম উদ্দিন প্রকাশ জোস্যা ডাকাত বাঁশখালী উপজেলার পূর্ব পুঁইছড়ি হাসিনার বড় বাড়ির বাসিন্দা।তার পিতার নাম নুরুল হুদা।

বৃহস্পতিবার (১ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ১ টি বিদেশী রিভলবার, ১ টি ওয়ানশুটারগান ও ১৪ রাউন্ড গুলি সহ তাকে গ্রেফতার করে র্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর মিড়িয়া অফিসার নুরুল আফসার।
র্যাব জানায়,জসিম উদ্দিন প্রকাশ জোস্যা ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, হত্যা চেষ্টা, অস্ত্র, অপহরণ ও চাঁদাবাজি, মাদক, বন বিভাগের ডজন খানেক মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আসামীকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা