
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের খোচাবাড়ী এলাকায় জনসাধারণের জন্য চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত ২৪ মার্চ এলাকাবাসীর পক্ষে আঃ গফুর লালমনিরহাট জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লালমনিরহাট পৌরসভার খোচাবাড়ী মৌজার ১নং বি, আর, এস খাস খতিয়ান ভূক্ত রাস্তাটি দীর্ঘদিন থেকে এলাকাবাসী যাতায়াত করে আসছে। একটি মহল মানুষের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে।
এ বিষয়ে সুষ্ঠ সমাধান চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। লিখিত অভিযোগের অনুলিপি দিয়েছেন- পুলিশ সুপার, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, লালমনিরহাট পৌরসভার মেয়রসহ অন্যান্য প্রশাসনিক দপ্তরে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী