
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ সাদিকুর রহমান বৃহস্পতিবার ১ এপ্রিল, ২০২১ তারিখ বেলা ১১.০০ টার সময় চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্য বিধি না মানার অপরাধে সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমূল) আইন, ২০১৮ এর ২৪ ধারায় ৫ টি মামলায় ১৪ জন কে সর্বমোট ৩,৭৫০/- টাকা জরিমানা করেন। সহযোগিতায় ছিলেন মোঃ সোবহান আলী, পেশকার, মোবাইল কোর্ট ও অফিস সহায়ক মোঃ আরমান আলী এবং সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের চৌকস দল । জনস্বার্থে এ অভিযান চলতে থাকবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান