
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ৩২টি কৃষক দলের মাঝে বিনামূল্যে স্বল্প শ্রমিক দিয়ে ধান ও গম মারাই এর জন্য কৃষিযন্ত্র ‘পাওয়ার থ্রেসারথ বিতরণ করা হয়েছে।
শনিবার(৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার কবিরের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদত হোসেনের উপস্থাপনায় উপজেলা হল রুমে কৃষকদের নিয়ে একটি আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে রৌমারী
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান সমিতিভুক্ত কৃষি দলের সভাপতি ও সম্পাদকের হাতে এসব কৃষিযন্ত্র তুলে দেন। এসময় উপজেলা ভূমি কর্মকর্তা গোলাম ফেরদৌস, সদর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু ও উপজেলা উপ- সহকারি কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন, উপজেলার ৬টি ইউনিয়নের ৩২টি কৃষি দলের সভাপতি, সম্পাদক, কৃষকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য