হোম » প্রধান সংবাদ » রৌমারীতে বিনামুল্যে কৃষকদের মাঝে পাওয়ার থ্রেসার বিতরণ

রৌমারীতে বিনামুল্যে কৃষকদের মাঝে পাওয়ার থ্রেসার বিতরণ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার  রৌমারী উপজেলায় রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ৩২টি কৃষক দলের মাঝে বিনামূল্যে স্বল্প শ্রমিক দিয়ে ধান ও গম মারাই এর জন্য কৃষিযন্ত্র ‘পাওয়ার থ্রেসারথ বিতরণ করা হয়েছে।
শনিবার(৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার কবিরের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদত হোসেনের উপস্থাপনায় উপজেলা হল রুমে কৃষকদের নিয়ে একটি আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে রৌমারী

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান সমিতিভুক্ত কৃষি দলের সভাপতি ও সম্পাদকের হাতে এসব কৃষিযন্ত্র তুলে দেন। এসময় উপজেলা ভূমি কর্মকর্তা গোলাম ফেরদৌস, সদর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু ও উপজেলা উপ- সহকারি কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন, উপজেলার ৬টি ইউনিয়নের ৩২টি কৃষি দলের সভাপতি, সম্পাদক, কৃষকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!