
দাগনভূঞা উপজেলা প্রতিনিধি মোঃআবদুল মুনাফ পিন্টু : ফেনীর দাগনভূঞা উপজেলায় রাজাপুর ইউনিয়নে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। অভিযুক্ত মো. জাহাঙ্গীর আলম (২৩) উপজেলার ১নং সিন্দুরপুর ইউনিয়নের চুন্দাপুর গ্রামের কামাল মেম্বারের বাড়ীর মৃত মাহমুদুল হকের ছেলে।২৫ ফেব্রুয়ারী দুপুরে ভুক্তভোগীর মা রিনা আক্তার বাদী হয়ে বখাটে মোঃ জাহাঙ্গীর আলমকে আসামী করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
কিশোরীর মা জানান, বখাটে মোঃ জাহাঙ্গীর আলম আমার বাড়ীর পাশে কবিরহাট বাজারে ফার্নিচার দোকানে কাজ করতো। বিভিন্ন সময়ে সে আমার মেয়েকে উত্ত্যক্ত করতো। গত ১৭ ফেব্রুয়ারী দুপুরে আমার মেয়ে তার কর্মস্থল ফার্নিচার দোকানের পিছনে ছাগল পাহারা দিতে গেলে বখাটে আমার মেয়েকে জোর করে ফার্নিচার দোকানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
একপর্যায়ে ধর্ষন শেষে কাউকে কিছু বললে মেরে ফেলার হুমকি দেন। ধর্ষকের হুমকির কারনে মামলা করতে দেরী হয়েছে বলেন তিনি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, অভিযোগ পেয়ে আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য