
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ আসছে আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২১ইং বগুড়ার পৌরসভা নির্বাচন উপলক্ষে শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) সকালে ১৮ নং ওয়ার্ডের ফুলবাড়ী এলাকায় (টেবিল ল্যাম্প) প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার মিছিল ও গনসংযোগ করেন। উক্ত নির্বাচনী প্রচার মিছিল বগুড়া পৌরসভা নির্বাচনে ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী একজন সৎ, দক্ষ, বিশিষ্ট ব্যবসায়ী, তরুন সমাজ সেবক ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন বিএনপি’র নেতা মোঃ রাজু হোসেন পাইকাড় রাজুর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আরোও উপস্থিত ছিলেন অত্র এলাকার সর্বস্তরের ভোটেরবৃন্দ। প্রচার মিছিল শেষে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গনসংযোগ করেন কাউন্সিলর প্রার্থী রাজু হোসেন পাইকাড় রাজুর নেতৃবৃন্দ। গনসংযোগ কালে তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাই একতা বদ্ধ হয়ে কাজ করলে জয় হবেই ইনশাল্লাহ। আপনাদের সন্তান ভেবে একটি বার অত্র ওয়ার্ডের উন্নয়ন করার সুযোগ দান করুন। তিনি আরোও বলেন,
খেলাপড়া শিখতে যেমন ভালো শিক্ষক প্রয়োজন তেমনি এলাকার উন্নয়নের জন্য সৎ ও কর্মঠ জনপ্রতিনিধির প্রয়োজন। নতুন জনপ্রতিনিধিদের এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করার সুযোগ দিন। নবীন ও প্রবীণদের সাথে নিয়ে অত্র ওয়ার্ডের সকল উন্নয়নমূলক কাজ করব এবং বগুড়া পৌরসভার মধ্য ১৮নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য