
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টায় শহরের মুক্তির মোড়ে বঙ্গবন্ধু পরিষদ নওগাঁ জেলা শাখার আয়োজনে ঘণ্টা ব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদ নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মাজলুল হক এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ নওগাঁ জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক শফিকুর রহমান মামুন, আব্দুল লতিফ শেখ প্রমূখ। এসময় বক্তরা আন্তর্জাতিক
গণমাধ্যম আল জাজিরাতে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা