
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম রহিমা বেওয়া (৭৫)। রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামের মৃত আছের আলীর স্ত্রী।
নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বেলা এগারোটার দিকে উপজেলার ফাঁসিতলা-কানাইকান্দর সড়কের সাধুবাড়ী এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল বৃদ্ধা রহিমা বেওয়াকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তাঁকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। আর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বৃদ্ধা রহিমা। এই ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালক ফরহাদ হোসেনও আহত হন।
একই ইউনিয়নের চকমুকুন্দ গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফরহাদকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানতে চাইলে শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রসঙ্গে বলেন, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। তবে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার