
শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মস‚চীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভ‚মি) মৌলী মন্ডলের সঞ্চালনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু,
সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্যা কর্মকর্তা ডা: তারক নাথ কুন্ডু, অফিসার ইনচার্জ এস. এম বদিউজ্জামান প্রমুখ। অপর দিকে একইদিনে শিবগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। এসময় উপস্থিাত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মোকলেছুর রহমান মুন্নু। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সাফিউল সরকার সাফি। এদিকে শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি ও যুবদলের আয়োজনে দিবসটি পালন করা হয়েছে। এসময় উপস্থিাত ছিলেন, ।
ইউনিয়ন চেয়ারম্যান বিএনপি নেতা তোফায়েল আহমেদ সাবু। সাধারণ সম্পাদক শাহাদাৎ, শিবগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা রন্ধসঢ়;জু , মোস্তাক আহমেদ মামুন, চুন্নু, শিমুল, জিন্নাহ, মিটু,বাদল, শাহারুল,তারেক, হারুন,সুজন, রানা, সাজ্জাদ। ওদিকে ইউনিয়ন জাতীয়পার্টি আয়োজনে এদিবসটি পালন করেছে, এসময় উপস্থিাত ছিলেন, ইউনিয়ন জাতীয়পার্টির আহবায়ক কালু। সদস্য সচিব শাহিনুর ইসলাম প্রমুখ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য