
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে অর্থ মন্ত্রণালয় কর্তৃক ৪৮হাজার ৭২০জন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের উত্তোলিত টাইমস্কেল ফেরত প্রদানের নির্দেশ পত্র বাতিলসহ ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি পেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট লালমনিরহাট জেলা শাখার সভাপতি গোলাম ফারুক সরকার, সাধারণ সম্পাদক রিয়াজ শাহিন সরকার, কার্যকরী সদস্য আ. স. ম. ইলিয়াস হোসেন সানু, মজিবর রহমান, শহর সম্পাদক জহুরুল হক প্রমুখ। এ সময় জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করেন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য