
আলমগীর সিকদার: গাজীপুরের টঙ্গীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এম.পির
সুস্থতার কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৫নং ওয়ার্ড পূর্ব
আরিচপুরস্থ কাসিমুল উলুম নূরানী হাফিজিয়া মাদরাসায় টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী
মো: লিটন উদ্দিন সরকারের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন
প্রিন্সিপাল হাফেজ মাওলানা কারী শাহ জাহান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: মাজহারুল হক কাকন, আব্দুল্লাহ আল মাসুম, সামছুল হক রোকন, মেহেদী হাসান সোহাগ, মো: আরাফাত হোসেন প্রমূখ। পরে দোয়াপাঠ শেষে উপস্থিত মাদরাসার ছাত্র-ছাত্রীসহ সকলের মাঝে তরারক বিতরণ করা হয়। উল্লেখ্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এম.পি করোনায় আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য