
রবিউল হাসান লায়ন,জামালপুরঃ জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) জামালপুর ও কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানে মালিকবিহীন বিভিন্ন জাতের ধানের বীজ উদ্ধার করা হয়।
জানা যায়, জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রাম ও জামালপুর জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ২৩ অক্টোবর ২০২০ হতে ১০ নভেম্বর ২০২০ তারিখ পর্যন্ত কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়নের বিভিন্ন স্থান হতে ৪৫০ কেজি বাংলাদেশী ধানের বীজ (২৯ নম্বর, হিরা-১, এসিআই) মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। যার সিজার মূল্য ৯২ হাজার টাকা। পরে আটককৃত ধানের বীজ রৌমারী কাষ্টম অফিসে জমা করা হয়।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ জনান, বর্তমানে বাংলাদেশী ধানের বীজ উচ্চফলনশীল এবং সহজলভ্য হওয়ায় চোরাকারবারীরা সীমান্ত এলাকা দিয়ে পাচারে সক্রিয় হয়ে উঠেছে। সীমান্তে সকল ধরনের চোরাচালান প্রতিরোধসহ ধানের বীজ পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার