
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে মোঃ সিজার আলী সহ-প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় বগুড়ার আদমদীঘিতে বিএনপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো
হয়েছে। পল্টন থানা ছাত্রদলের সদ্য সাবেক এই সহ-সাংগঠনিক সম্পাদক বৃহস্পতিবার উপজেলার সান্তাহার
ইউনিয়নের প্রান্নাথপুর গ্রামের বাড়িতে এলে তাকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়।
এসময় ছাত্রদল নেতা মোঃ সিজার আলী জানান, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা মির্জা আব্বাস এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খন্দকার এনামুল হক এনাম ও সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মানিক সহ তার জন্মস্থান আদমদীঘি ও সান্তাহারে যারা সব সময় তাকে রাজনীতিতে অনুপ্রেরণা দিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
স্থানিয় বিএনপির পক্ষে এই ছাত্রদল নেতার সাফল্য ও দীর্ঘাযু কামনা করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির
সদস্য ও সাবেক ছাত্রনেতা মাহফুজুল হক টিকন, এসএম আখতারুজ্জামান মিঠু, মামুনুর রশিদ, স্বপন, রাকিবুল হাসান সুজন, মাহফুজুর রহমান লিটন, সোহাগ হোসাইন প্রমূখ।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার