হোম » প্রধান সংবাদ » গাইবান্ধায় ১০ বছরের শিশু ধর্ষণকারীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

গাইবান্ধায় ১০ বছরের শিশু ধর্ষণকারীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

শাহজাহান সিরাজ, গাইবান্ধা : গাইবান্ধায় ১০ বছরের শিশু ধর্ষণকারীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পূর্বদুগাপুর প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষণকারী ৫৫ বছর বয়সী মোসলেন উদ্দিনকে গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর
আয়োজনে ২ নভেম্বর দুপুরে পাঁচজুম্মা বাজার এলাকায় ভুক্তভোগী শিশুর মা-বাবাসহ শত শত নারী-পুরুষ অংশ গ্রহণে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।

 

 

এসময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য শাহজাদা, জাহিদ, সুমন, রাসেল ও ভুক্তভোগী শিশুটির বাবা। বক্তারা, অবিলম্বে ধর্ষণকারী মোসলেমকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান । উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ভুক্তভোগী শিশুটির বাবা বাদি হয়ে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করলেও এখন পর্যন্ত আসামি মোসলেন উদ্দিন গ্রেপ্তার হয়নি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!