
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর শেরপুর অনলাইন প্রেসক্লাবের কার্যক্রম গতিশীল
বাড়াতে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধায় ধুনটমোড় অস্থায়ী কার্যালয়
(সাপ্তাহিক বিজয় বাংলা) অফিসে আয়োজিত সভায় করেন শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাওনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আবু জাহের এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথিথর বক্তব্যে সাংগঠনিক দিক নির্দেশনা দেন বগুড়া জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাকছুদ আলম হাওলাদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নূরনবী রহমান, সাংগঠনিক সম্পাদক নরুল ইসলাম দয়া। এ সময় সভায় উপস্থিত ছিলেন জেলা সদস্য রাকিবুল হাসান শান্ত, রাজিবুল ইসলাম রক্তিম, নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সমন্বয় কমিটির আহবায়ক মতিউর রহমান মুসা, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাহিত্য সম্পাদক যোবায়ের হোসেন, কার্যনির্বাহী সদস্য তোফায়েল আহম্মেদ, আব্দুর রহিম, মাহফুজ আহম্মেদ, দৈনিক দৃষ্টি প্রতিদিন শেরপুর উপজেলা প্রতিনিধি আবু রায়হান প্রমুখ। শেরপুরে অনলাইন প্রেসক্লাবের গতিশীল বাড়াতে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন নের্তৃবৃন্দ।

আরও পড়ুন
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম