হোম » প্রধান সংবাদ » শ্রীপুরে কিশোর-কিশোরীর বিশেষ সেবা সপ্তাহ অনুষ্ঠিত

শ্রীপুরে কিশোর-কিশোরীর বিশেষ সেবা সপ্তাহ অনুষ্ঠিত

শ্রীপুর(গাজীপুর)  প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে কিশোর-কিশোরীদের  বিশেষ সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে । রবিবার(২৫ অক্টোবর)সকালে তেলিহাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে শ্রীপুর উপজেলা পরিবার  পরিকল্পনা কার্যালয়ের  তত্বাবধানের মাধ্যমে এ সেবা সপ্তাহ  উদ্ধোধন করা হয় ।
কিশোর- কিশোরিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়।সেবা সপ্তাহ উপলক্ষে  তেলিহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কিশোর- কিশোরিরা আসে সেবা নিতে।তাদের ওজন, উচ্চতা,প্রেসার পরিমাপ করে এবং পুষ্টিমান নির্ণয় করে আয়রন,ক্যালসিয়াম ও ন্যাপকিন বিনামূল্যে বিতরন করা হয়।
কৈশোর কালিন নানা জটিলতা যেমন- অপুষ্টি,অনিয়মিত ঋতুস্রাব, কিশোরদের স্বপ্নদোষ ও এসময়কার অন্যান্য সমস্যা ও  পরিচর্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মন্জুর আলম।
 এসময় কিশোর –কিশোরীদের শারীরিক-মানসিক আচরণগত পরিবর্ত্ন কৈশোরকালীন পুষ্টি  রক্তস্বল্পতা, অপুষ্টি  প্রতিরোধ ও প্রতিকার ,কৈশোর বয়সে গর্ভ্ধারণের  কুফল ইত্যাদি বিষয় নিয়ে বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা  করা হয় ।
এসময় তেলিহাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কিশোর – কিশোরিরা দাবা,লুডু, সাধারণ কুইজ ও বিভিন্ন ধরনের শিক্ষণীয়  গল্পের বই পড়ে সময় কাটান।সবশেষে মনের কথা নামক রেজিষ্টারে তাদের অনূভূতি লিপিবদ্ধ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিনাত শারমিন। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মনজুর আলম,
তেলিহাটি ইউনিয়ন পরিষদ এর ৪ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মোহাম্মদ আইনুল হক, তেলিহাটি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হান্নান মিয়া, তেলিহাটি ইউনিয়ন এর পরিবার পরিকল্পনা পরিদর্শক মকবুল হোসাইন, উপ-সহকারী মেডিকেল অফিসার তানিয়া আক্তার, পরিবার কল্যাণ পরিদর্শিকা সাজেদা আক্তার  ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!