
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ শনিবার বগুড়ার শিবগঞ্জে আন্ত:জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়ার অনুমোদিত শিবগঞ্জ হাট শাখা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে আন্ত:জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ মান্নান মন্ডল এ শাখা উদ্বোধন করেন।
শিবগঞ্জ হাট শ্রমিক শাখার সভাপতি জুয়েল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হাট সংলগ্ন মাঠে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, জেলা কমিটির সহ-সভাপতি শাহ জাহান আলী, সহ সাধারণ সম্পাদক সোবহান আলী, দপ্তর সম্পাদক আ: রহমান রাসেল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আতাউর রহমান, মতিন হোসেন, দুলাল হোসেন, আ: জলিল, হেলাল উদ্দিন, ফারুক হোসেন, মোখলেছার রহমান, শাহজাহান আলী প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শ্রমিক নেতা আবু তালেবের অকাল মৃত্যুতে তার ছেলের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান