প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৪:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২০, ১২:৩৬ এ.এম
বগুড়ার শিবগঞ্জ আন্ত:জেলা ট্রাক পরিবহন শ্রমিক শাখা কার্যালয়ের উদ্বোধন

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ শনিবার বগুড়ার শিবগঞ্জে আন্ত:জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়ার অনুমোদিত শিবগঞ্জ হাট শাখা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে আন্ত:জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ মান্নান মন্ডল এ শাখা উদ্বোধন করেন।
শিবগঞ্জ হাট শ্রমিক শাখার সভাপতি জুয়েল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হাট সংলগ্ন মাঠে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, জেলা কমিটির সহ-সভাপতি শাহ জাহান আলী, সহ সাধারণ সম্পাদক সোবহান আলী, দপ্তর সম্পাদক আ: রহমান রাসেল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আতাউর রহমান, মতিন হোসেন, দুলাল হোসেন, আ: জলিল, হেলাল উদ্দিন, ফারুক হোসেন, মোখলেছার রহমান, শাহজাহান আলী প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শ্রমিক নেতা আবু তালেবের অকাল মৃত্যুতে তার ছেলের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.