হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়ার শেরপুরে অপহরণের ৫ দিন পর  স্কুলছাত্রী উদ্ধার, মারুফ গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে অপহরণের ৫ দিন পর  স্কুলছাত্রী উদ্ধার, মারুফ গ্রেপ্তার

এম.এ রাশেদ (বগুড়া জেলা) প্রতিনিধিঃ    বগুড়ার শেরপুরে এক স্কুলছাত্রীকে (১৩) অপহরণের ৫ দিন পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সাড়ে ১০ টার দিকে শেরপুর উপজেলার দুবলাগাড়ী ঈদগাহ মাঠ এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ সময় তাকে অপহরণের অভিযোগে এক কিশোরকে (১৬) গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১০ অক্টোবর এই অপহরণের ঘটনা ঘটেছে।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন বৃহস্পতিবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রীর বাবা রিপন বাদী হয়ে শেরপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। পরে রাত সাড়ে ১০ টার দিকে পুলিশ মেয়েটিকে উদ্ধার এবং অপহরণকারী রবিউল ইসলাম মারুফকে গ্রেপ্তার করেছে। মারুফ দুবলাগ্ড়ী এলাকার জিল্লুর রহমানের ছেলে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!