
মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নানাখি এলাকায় শিশু খাদ্য প্রস্ততকারী প্রতিষ্ঠান কেয়ার নিউট্রিশন লিমিটেডকে মেয়াদোত্তীর্ণ খাদ্য ও বেজাল সামগ্রী সংরক্ষণ ও মজুদ রাখা এবং বিএসটিআইয়ের লাইসেন্স বিহীন পণ্য উৎপাদন করার অপরাধে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় আরো অর্ধকোটি টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়। বুধবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার র্যাব-১১ সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল, র্যাব হেডকোয়াটারের ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই কর্মকর্তাদের সহায়তায় সোনারগাঁয়ের
নানাখি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী সংরক্ষণ ও মজুদ রাখা এবং বিএসটিআইয়ের লাইসেন্স বিহীন পণ্য উৎপাদনের অপরাধে কেয়ার নিউট্রিশন লিমিটেডকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নির্দেশে বিএসটিআই আইন-২০১৮ এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় আনুমানিক ৫০ লক্ষ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য সামগ্রী র্যাবের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানটি নানাখি এলাকায় অনুমোদন ছাড়াই শিশু খাদ্য তৈরি করে সংরক্ষণ ও মজুদ করে আসছে বলে জানিয়েছেন র্যাব।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা