হোম » অপরাধ-দুর্নীতি » সোনারগাঁয়ে শিশু খাদ্যে বেজাল ৩ লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে শিশু খাদ্যে বেজাল ৩ লাখ টাকা জরিমানা

মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নানাখি এলাকায় শিশু খাদ্য প্রস্ততকারী প্রতিষ্ঠান কেয়ার নিউট্রিশন লিমিটেডকে মেয়াদোত্তীর্ণ খাদ্য ও বেজাল সামগ্রী সংরক্ষণ ও মজুদ রাখা এবং বিএসটিআইয়ের লাইসেন্স বিহীন পণ্য উৎপাদন করার অপরাধে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় আরো অর্ধকোটি টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়। বুধবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়। 

বৃহস্পতিবার র‌্যাব-১১ সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল, র‌্যাব হেডকোয়াটারের ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই কর্মকর্তাদের সহায়তায় সোনারগাঁয়ের 

 নানাখি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী সংরক্ষণ ও মজুদ রাখা এবং বিএসটিআইয়ের লাইসেন্স বিহীন পণ্য উৎপাদনের অপরাধে কেয়ার নিউট্রিশন লিমিটেডকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নির্দেশে বিএসটিআই আইন-২০১৮ এর ১৫(১) ধারায়  দোষী সাব্যস্ত করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় আনুমানিক ৫০ লক্ষ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য সামগ্রী র‌্যাবের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানটি নানাখি এলাকায়  অনুমোদন ছাড়াই শিশু খাদ্য তৈরি করে সংরক্ষণ ও মজুদ করে আসছে বলে জানিয়েছেন র‌্যাব।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!