
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ-৬ আসনে আগামী ১৭ অক্টোবর উপ-নির্বাচনে ভোট সুষ্ঠু করতে কিছু গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিত করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও জেএমবি ও সর্বহারাদের উপর প্রশাসনিক নজরদারি রাখা হয়েছে। গতকার বিকেলে নওগাঁয় জেলা সম্মেলন কক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল শাহাদত হোসেন চৌধুরী (অব:) এসব কথা বলেন।
জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে পুলিশ সুপার আব্দুল মান্নান, আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন হেলাল, বিএনপি প্রার্থী শেখ রেজাউল হক এবং ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী খন্দকার ইন্তেখার আলম।
গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটিকে নির্বাচন অফিস থেকে শুণ্য ঘোষণা করা হয়। ইতি মধ্যে মনোনয়ন পেতে প্রায় ৩৪ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন উত্তোলন করেছেন। ঘধড়মধড়হ -৬ ঊষব ঈড়সসরংরহড়ৎ ( বিগ্রেডিয়ার জেনারেল শাহাদত হোসেন চৌধুরী (অব:), নির্বাচন কমিশনার।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২