হোম » প্রধান সংবাদ » সচেতন রানীশংকৈল বাসির ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

সচেতন রানীশংকৈল বাসির ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ সবুজ ইসলাম,রাণীশংকৈল প্রতিনিধিঃ ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করার এবং সম্প্রতি একাধিক ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে ফাঁস কার্যকর করার দাবীতে ঠাকুরগাঁও রাণীশংকৈলে মানববন্ধন হয়েছে।
সচেতন রাণীশংকৈলবাসীর ব্যানারে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত এ উপজেলার শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন। বৃহস্পতিবার সকালে উপজেলার শিবদিঘী চৌরাস্তা মোড়ে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ফজিলাতুননেসা মুজিব হল শাখার সাংগঠনিক সম্পাদক এ জেড এম বর্ণী, জাবি শিক্ষার্থী মুনতাসির আল মামুন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেলাল হোসেন।

 

এছাড়াও স্থানীয় কলেজের শিক্ষার্থী শারমিন আক্তার,সাবেক ছাত্রলীগ নেতা তারেক আজিজ, সাব্বির হোসেন মুইন নাদিম আল মুন্না এবং মুনতাসীর আল মামুন প্রমুখ। এসময় বক্তরা, সম্প্রতি একাধিক ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে অবিলম্বে ফাঁসি দেওয়ার দাবী করে ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করার জোর দাবী জানান। এদিকে বিকেলে রাণীশংকৈলের উপ-শহর নেকমরদ চৌরাস্তা শহীদ মিনার প্রাঙ্গণে একই দাবীতে নেকমরদ বস্নাড ডোনার ক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!