হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়া শিবগঞ্জে স্কুল ছাত্রীকে উত্তাক্ত করায় ৪ বখাটের বিরুদ্ধে থানায় অভিযোগ কলেজ ছাত্র গ্রেফতার

বগুড়া শিবগঞ্জে স্কুল ছাত্রীকে উত্তাক্ত করায় ৪ বখাটের বিরুদ্ধে থানায় অভিযোগ কলেজ ছাত্র গ্রেফতার

এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ   বগুড়ার শিবগঞ্জে স্কুল ছাত্রীকে উত্তাক্ত করায় ৪ বখাটে যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ এক কলেজ ছাত্রকে আটক করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার পৌর এলাকার কানুপুর গ্রামের মোঃ মুন্টু মিয়ার কন্যা শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যলয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী প্রতিদিনের ন্যায় শিবগঞ্জ সদর থেকে প্রাইভেট পড়ে সন্ধ্যায় বাড়ী ফেরার পথে কানুপুর গ্রামের কাছাকাছি পৌছিলে বন্তেঘরী গ্রামের বুলু প্রামানিকের ছেলে বিপুল (১৮), একই গ্রামের জিয়ারুল এর ছেলে মোঃ ইমরান(১৯), শহিদুলের ছেলে মোঃ সিয়াম (২২) ও আব্দুস ছাত্তারের ছেলে মোঃ আকাশ (১৮) মেয়েটিকে উত্তাক্ত করে।
পরে মেয়েটির বাবা দিশকুল না পেয়ে গতকাল রবিবার থানায়  ৪ বখাটের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করে। থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পলিটেকনিক্যাল কলেজের ৩য় বর্ষের বখাটে ছাত্র মোঃ সিয়াম (২২) কে গ্রেফতার করে। এব্যাপারে মেয়ের বাবা মোঃ মুন্টু মিয়া বলেন, আমার মেয়েকে যখন উত্তাক্ত করছিল, তখন আমি রাস্তার পার্শ্বে আমার কপি (সবজির) জমিতে কাজ করছিলাম। তখন আমি শুনতে পাই বখাটে যুবকরা আমার মেয়েকে বলছে, “হ্যালো!” এই দিকে একটু তাকাও, তোমার মোবাইল নম্বরটি দিবা।
এই কথা শোনার পর তাদের কাছে গিয়ে প্রতিবাদ করলে বাকবিতন্ডার একপর্যায়ে ৪ বখাটে আমাকে বেধর মারপিট কিলঘুষি মারতে থাকে, একপর্যায়ে আমি  মাটিতে লুটিয়ে পড়ি। পরে আমার আত্ম চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আমাকে উদ্ধার করে। এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতার থানায় একটি অভিযোগ দায়ের করে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান বলেন, এঘটনায় অভিযোগ পেয়েছি, ১জন কলেজ ছাত্রকে আটক করা হয়েছে। অপর ৩ জনকে অচিরেই আটক করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!