
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিধিনিঃ স্বাধীন দেশে ধর্ষণ কেন, প্রশাসন জবাব চাই?এই শ্লোগানে সিলেটের এমসি কলেজসহ সারাদেশে ধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভৈরবের ছাত্র সমাজ। আজ রবিবার সকালে ভৈরব বাসস্ট্যান্ড দূর্জয় মোড় ঢাকা-সিলেট মহাসড়কে ঘন্টাব্যপী এই কর্মসূচি পালন করে তারা।
এসময় শত শত শিক্ষর্থীরা হাতে প্লেকার্ড ও ব্যানার নিয়ে এতে অংশ গ্রহণ করে। মানববন্ধনে বক্তারা ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবী জানান। এসময় তারা বলেন, ধর্ষকরা মানুষের মুখোশ পড়া আসলে তারা জানোয়ার। তাদের হাত থেকে তরুণী কিংবা গৃহবুধূ, এমনকি অবুঝ শিশু কেউ বাদ যায়নি। তারা সমাজ কিংবা দেশের শত্রু। এড়াড়াও এতে একাত্মতা ঘোষণা করে সুশীল সমাজের লোকজন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে যোগ দেয়।
মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের দুর্জয় মোড় থেকে শুরু হয়ে বাজারে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা