হোম » প্রধান সংবাদ » আমদানি-রপ্তানীর সমস্যা নিয়ে দুই দেশের ব্যবসায়ীদের বৈঠক

আমদানি-রপ্তানীর সমস্যা নিয়ে দুই দেশের ব্যবসায়ীদের বৈঠক

মিজানুর রহমানঃ বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি -রপ্তানীতে সমস্যা চিহ্নিত করণ এবং নিরসনে বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্টে ভারতীয় ও বাংলাদেশি ব্যবসায়ীদের এক সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১১ টা থেকে প্রায় দেড় ঘন্টা ব্যাপী উভয় দেশের ব্যবসায়ীদের সভায় সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বুড়িমারী স্থলবন্দর আমদানি – রপ্তানি কারক সমিতির সভাপতি রুহুল আমীন বাবুল। সভায় পন্য আমদানি ও রপ্তানিতে গাড়ি লোড- আনলোডে জটিলতা হ্রাস, লেটার অব ক্রেডিটে (এল সি) উল্লেখিত তথ্য এবং পণ্যের ওজন মোতাবেক রাজস্ব আদায়,
ঘোষণা অনুযায়ী সঠিকভাবে পণ্য আমদানি – রপ্তানি করাসহ স্থলবন্দর দিয়ে ব্যবসা পরিচালনায় বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় উভয় দেশের ২০ জন ব্যবসায়ী প্রতিনিধি অংশ গ্রহণ করেন। এসময় ব্যবসায়ীদের মধ্যে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোশিয়েসনের সভাপতি বিকাশ কুমার সাহা ও সহ-সভাপতি প্রদীপ কুমার। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন রুহুল আমীন বাবুল, বুড়িমারী স্থলবন্দর আমদানি – রপ্তানি কারক সমিতির সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত, বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার (এসি) সোমেন কান্তি চাকমাসহ উভয় দেশের ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!