হোম » প্রধান সংবাদ » জয়পুুরহাট মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে

জয়পুুরহাট মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে

আহসান হাবিব আরমান,জয়পুরহাট প্রতিনিধিঃ  জয়পুুরহাটে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে সাহেবপাড়া রেড লায়ন্স ক্লাবের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক । এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আঃ আজিজ মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন মিলন,

 

চিনিকল শ্রমিক ইউনিয়নের নেতা হামিদুল হক মোল্লা, সমাজ সেবক জাকির হোসেন মোল্লা, ও হাসনা বানু প্রমুখ। খেলায় জয়পুরহাট পৌরসভার ৮টি দল অংশ নেয়। ৪নং ওয়ার্ড এবং ৩ নং ওয়ার্ড এর মধ্যে ফাইলান খেলার অংশ গ্রহন করেন। ৪ নং ওয়ার্ড ৩ নং ওয়ার্ডকে ১-০ গোলে পরাজিত করে। পরে বিজয়ীদের মাঝে বড় একটি খাশি পুরুস্কার হিসেবে তুলে দেওয়া হয়। রানার আপ দলকে একটি ছোট খাশি উপহার দেওয়া হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!