
এস এম সেলিম চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশের অভিযোগে শাহাদৎ হোসেন (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী বাজার থেকে তাকে আটক করা হয়। সে কুয়াবাসী গ্রামের সোহরাব আলীর ছেলে।
থানা সূত্র জানায়, শাহাদৎ হোসেন বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে নিজের ফেসবুক ওয়ালে প্রকাশ করে। বিষয়টি নজরে আসার পর থানা পুলিশকে জানায় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে কুয়াবাসী বাজার থেকে বৃহস্পতিবার রাতে শাহাদৎ থেকে আটক করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করায় পুলিশ বাদী হয়ে শাহাদৎ হোসেনের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। এ ব্যাপারে চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, শাহাদৎ হোসেন মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় প্রথমে তাকে আটক করা হয়। পরে বিষয়টি সত্যতা নিশ্চিত হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার গ্রেফতারকৃত ওই যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েে

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য