
মু.তামিম সিফাতুল্লাহ ,রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নতুন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।
বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় রাসিক মেয়রও নতুন পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান। ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় মিলিত হন তাঁরা। সভায় রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতামত ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সালমা বেগমসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য