
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ডালিম নামের ১জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শনিবার (৫ই সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের সময় দর্শনা থানাধীন ধান্যঘরা গ্রাম হতে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাইফুল ইসলাম এবং এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ধান্যঘরা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে চণ্ডিপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে মোঃ ডালিমকে (৪০) ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ সদস্যরা।
আটককৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান। উল্লেখ্য, দর্শনা থানাধীন এলাকাসমূহকে মাদকমুক্ত করতে পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের নির্দেশে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করছেন দর্শনা থানার ওসি মোঃ মাহবুবুর রহমান। ইতোমধ্যে অনেক চিহ্নিত মাদক ব্যবসায়ীই দর্শনা থানা পুলিশের হাতে মাদকদ্রব্যসহ আটক হয়েছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি মোঃ মাহবুবুর রহমান।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য