
আরিফুল ইসলাম আরিফ,(ময়মনসিংহ) ভালুকা প্রতিনিধিঃ-ভালুকায় বস্নাড ডোনার্স সোসাইটি ভালুকা পরিবারের পক্ষ থেকে মহামারী করোনা ভাইরাসের কারনে লক-ডাউনে থাকা অসহায়,কর্মহীন খেটে খাওয়া মানুষের পাশে থেকে সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি, সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিকেলে উপজেলার সিটি গার্ডেন কমিনিটি সেন্টারে সেচ্ছাসেবী সংগঠন বস্নাড ডোনার্স সোসাইটি ভালুকার পক্ষ থেকে এ সম্মাননা স্মারক ব্যক্তি ও সেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেয়া হয়।উক্ত সম্মাননা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা,বিশেষ অতিথি ভালুকা পৌরমেয়র প্রার্থী আলহাজ্ব হাতেম খান,মানবতার ফেরিওয়ালা,তরুণ সমাজ সমাজ,আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন সহ অতিথি বৃন্দ।অনুষ্ঠানের শুরুতে বস্নাড ডোনার্স সোসাইটি ভালুকার পক্ষ থেকে প্রধান অতিথির হাতে করোনা কালে বিশেষ অবদান রাখায় উপজেলা চেয়ারম্যানকে সম্মাননা স্মারক তুলে দেন সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি এস.এম ফিরোজ আহমেদ।পরে প্রত্যেককে এ সম্মাননা স্মারক হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।অনুষ্ঠানে সম্মাননা স্মারক দেয়া হয়,আলহাজ্ব হাতেম খান (বিশিষ্ট সমাজ সেবক),প্রেসক্লাপ সভাপতি আক্কাস আলী, এস.এম জাহাঙ্গীর আলম একুশে টিভি সাংবাদিক,ইলোরা নাহিদ খাঁন,অ্যাড,সুপ্রিম কোর্ট,আতিক উল্লাহ পাঠান বিশিষ্ট সামাজ সেবক,জাকির হোসেন ব্যবস্থাপনা পরিচালাক মাহির হসপিটাল ভালুকা,মোঃ রুহুল আমিন(এস আই ভালুকা মডেল থানা),
আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন,রাহিমা পারভিন সিনিয়র সহ-সভাপতি বস্নাড ডোনার্স সোসাইটি ভালুকা,সোহেল প্রধান,আহাম্মদ উল্লাহ খাঁন মিদুল,সাংগঠনিক সম্পাদক উপজেলা ছাত্রলীগ,সুরাইয়া শিউলি ডেন্টিস,এসএম রাজু আহমেদ রেমিটেন্স যোদ্ধা,তোফায়েল আহমেদ টুটুল সাধারণ সম্পাদক বস্নাড ডোনার্স সোসাইটি ভালুকা,সেইফ দ্যা লাইফ এর পক্ষে মিজানুর রহমান,ছারুয়ার আহমেদ অপু সহসভাপতি বস্নাড ডোনার্স সোসাইটি ভালুকা,মাসুদ ঢালী সহ সভাপতি বস্নাড ডোনার্স সোসাইটি।এছাড়াও বিশেষ ব্যাক্তিবর্গ সহ ভালুকা বস্নাড ডোনার্স সোসাইটি পরিবারের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা