
শাহজাহান সিরাজ, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের আব্দুল আজিজের পুত্র আনারুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা এবং নিরীহ এলাকাবাসীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে হয়রানী চাঁদাবাজীসহ একাধিক নারী ক্যালেঙ্কারীর ঘটনায় ক্ষুব্ধ সচেতন এলাকাবাসী। সর্বশেষ ৫ সেপ্টেম্বর শনিবার সকালে অভিযুক্ত আনারুলের ঘর থেকে হিন্দু সম্প্রদায়ের এক নির্যাতিত নাবালিকা মেয়েকে উদ্ধার করেছে সুন্দরগঞ্জের পুলিশ।
এ সময় ধুবনী তদন্ত কেন্দ্রের এস.আই রাজেন্দ্র মোহন চাকী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আনারুলের বিছানার নিচ থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করে। হিন্দু সম্প্রদায়ের নাবালিকা ঐ মেয়ের অভিযোগ, প্রায় ৬ মাস থেকে উক্ত আনারুল তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে মেলামেশা করেছে। এই মেলামেশার ছবি ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকিও দেয়া হয়েছে। অভিযুক্ত আনারুলের হাতের লেখা বেশ কিছু চিঠি এই ঘটনার সত্যতা নিশ্চিত করে।
গত ৪ সেপ্টেম্বর রাতে ঐ মেয়ের মাকে বেদম মারপিট করে তার নাবালিকা মেয়েকে জোরপুর্বক তুলে নিয়ে আসে ঐ মাদক ব্যবসায়ি আনারুল। এ খবর এলাকায় ছড়িয়ে পরলে উত্তেজিত গ্রামবাসী আনারুলের বসতবাড়ি ঘেরাও করলে কৌশলে পালিয়ে যায় আনারুল। এরপর আনারুলের ঘর থেকে হিন্দু সম্প্রদায়ের নির্যাতিত ঐ কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত আনারুলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন থেকে এই আনারুল অসংখ্য মহিলার সর্বনাশ করেছে। সেজন্য মাদক কারবারী আনারুলকে দ্রæত গ্রেফতার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে সচেতন এলাকাবাসী।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২