
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নদী খননের সময় কষ্টিপাথর উদ্ধার। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ঢোলার হাট ইউনিয়নের বড়দেশ্বরী বাজার সংলগ্ন টাংগন নদীর খনন করার সময় প্রায় পাঁচ কেজি ওজনের একটি কষ্টিপাথর পাওয়া গেছে। এলাকা বাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধায় আনুমানিক ৭টা ২০ মিনিটে পানি উন্নয়ন বোর্ড নদী খনন কাজ চলাকালীন সময় সাইদুল ইসলামের ড্রেজার মেশিনে কষ্টিপাথরটি পাওয়া যায়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা শহিদুল ইসলাম বলেন, আমার ছোট ভাই মোকলেছুর ও ড্রেজার মেশিন চালক কষ্টিপাথর পায়, পরে আমি তাদেরকে পানি উন্নয়ন বোর্ডে জমা দেয়ার জন্য বলি। এরপর শনিবার (৫ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত মেহেদী আহসান উল্লাহ চৌধুরীর প্রচেস্টায় সকাল ১০টায় ড্রেজার মালিক সাইদুল ইসলাম ও নদী খনন কাজে নিয়োজিত স্থানীয় মোকলেছুর খান পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও এর নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের কাছে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ২১নং ঢোলার হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার নির্মল, সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লব। এ বিষয় পানি উন্নয়ম বোর্ড ঠাকুরগাঁও এর প্রকৌশলী রবিউল ইসলাম জানান, টাংগন নদীর খনন কাজ চলাকালীন সময় সাইদুল ইসলামের ড্রেজার মেশিনে কষ্টিপাথর পাওয়া যায় এবং সেটা ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডে জমা দেন। তিনি আরো বলেন জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে কষ্টিপাথরটি বাংলাদেশ সরকারের কোষাগারে হস্তান্তর করা হবে। আরুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্তরঞ্জন রায় জানান, উদ্ধারকৃত কষ্টিপাথর পানি উন্নয়ন বোর্ড এর মাধ্যমে জেলা প্রশাসকের কাছে জমা দেয়া হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২