হোম » প্রধান সংবাদ » বগুড়া ধুনটে একাধিক  মামলার আসামি লিটন গ্রেপ্তার

বগুড়া ধুনটে একাধিক  মামলার আসামি লিটন গ্রেপ্তার

এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ইয়াবাসহ লিটন মিয়া (২৩) নামের এক মাদক কারবারি কে আটক করেছে থানা পুলিশ। শনিবার বিকাল ৩টায় উপজেলার কুঠিবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। লিটন মিয়া শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁঝড় গ্রামের জহুরুল ইসলামের ছেলে। জানা যায়, ঘটনার দিন উপজেলার ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধুনট থানার এসআই আনিসুর রহমান।

 

গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে কুঠিবাড়ী এলাকার এক চাতালের পাশ থেকে লিটন কে আটক করে। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়। এসআই আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০ পিস ইয়াবাসহ লিটন নামের একজন কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধীক মাদক মামলা রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!