
এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার মেয়রের বাসার সামনে থেকে মোটর সাইকেল চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল তার আত্মীয়ের নাম্বার বিহীন এ্যাপাসি আরটিআর-১৬০ সিসি মোটরসাইকেল ৩রা আগস্ট বেলা ২ টার দিকে নন্দীগ্রাম কচুগাড়ি বাসার সামনে রেখে বাসার ভিতরে যায়। কিছু সময় পর তিনি বাসা থেকে বের হয়ে দেখে মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এরপর অনেক খোঁজাখুজি করেও মোটরসাইকেলটি উদ্ধার করতে পারেনি। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ শওকত কবির বলেছে, অভিযোগ পেলেই প্রয়েজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী