
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ফেরিঘাট সংলগ্ন এলাকায় গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুই বন্ধুর মোটর বাইকের গতি প্রতিযোগিতায় সোহেল মুন্সি (২২) নামের এক যুবক বাইকের গতি নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে।
ঘটনার দিন বৃহস্পতিবার রাত ৯:০০ টার দিকে দুই বন্ধু কেরাম খেলা শেষ করে ফেরিঘাট সংলগ্ন এলাকায় বাইকের গতি প্রতিযোগিতা করতে গিয়ে এক বন্ধু বাইকের গতি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে গুরুতর জখম হয়, তারপর তার উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়া হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাত ১১:০০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সোহেল মুন্সি (২২) মোরেলগঞ্জ উপজেলার বারইখালি গ্রামের সেকেন্দার মুন্সির ছেলে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, দুই বন্ধু মোটর বাইকের গতি প্রতিযোগিতা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে এবং গতি প্রতিযোগিতায় অংশ নেয়া অপর জন দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য