
এম.এ রাশেদ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবা,৯০ বোতল ফেন্সিডিল ও ১৪ পিস নেশা জাতীয় ইনজেকশন এ্যাম্পোল,একটি লাল রংঙের এপাচি মোটর সাইকেল সহ ৫ জন মাদক ব্যাবসায়ি কে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়,সোমবার দুপুর সাড়ে ১২ টার সময়, জেলা সদরের নিশিন্দারা পাইকপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৫০ পিস ইয়াবা,৩০ বোতল ফেন্সিডিল, ও ১৪ পিস নেশা জাতীয় ইনজেকশন (এ্যাম্পোল) সহ ওই এলাকার মৃত সন্তোষের ছেলে মুক্তার শেখ (২৬),ও তার স্ত্রী তানিয়া সুলতানা পিংকি(২৪),একই এলাকার আব্দুল হামিদের ছেলে মনিরুল শেখ মুনছুর (৩৬), তার স্ত্রী শান্তনা বেগম (৩৪) কে গ্রেফতার করা হয়। এবং উপশহর এলাকায় বিকেল সাড়ে ৪টার সময় অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল ও একটি লাল রংঙের এপাচি মোটর সাইকেল সহ জয়পুরহাট জেলা সদরের গদাসপুর এলাকার মৃত কলম বক্সের ছেলে আনিছুর রহমান (৩৬) কে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) আসলাম আলী পিপিএম জানান,জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম বার মহোদয়ের নির্দেশনায় মাদক ও চোরা চালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২