হোম » প্রধান সংবাদ » আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও শিক্ষার্থীদের বই উপহার দিলেন জামালপুরের জেলা প্রশাসক 

আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও শিক্ষার্থীদের বই উপহার দিলেন জামালপুরের জেলা প্রশাসক 

রবিউল হাসান লায়ন,জামালপুর:  জামালপুরে খুপিবাড়ি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও শিক্ষার্থীদের মাঝে বই উপহার দেন তিনি। আজ৷ সোমবার (২৪ আগষ্ট)  বিকালে শহরের খুপিবাড়ি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে এই বই উপহার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে বই উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  সদর উপজেলা সহকারী কমিশানার ( ভূমি) মাহমুদা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাখাওয়াত ইকরাম প্রমূখ। বই উপহার প্রদান অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক খুপিবাড়ি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!