
শেখ নাইম ইসলাম,মোংলা প্রতিনিধি বাগেরহাট: মোংলা অনলাইন প্রেসক্লাবের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাওলাদার আবু তাহের।২৪ আগস্ট সোমবার তার কার্যালয়ে মোংলা অনলাইন প্রেসক্লাবের সদস্যদের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারের সময় তিনি এসব কথা বলেন।এসময় তিনি সাংবাদিকদের নেতিকতার উপর অটুট থাকার আহ্বান জানান। “সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের কলম” এই স্লোগানের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হওয়া মোংলা অনলাইন প্রেসক্লাবের সার্বিক কল্যান কামনা করেন তিনি।
মোংলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাতের নেতৃত্বে এই সাক্ষাতে উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আজিজ মোড়ল, সহসাধারণ সম্পাদক মোঃ নূর আলম, কোষাধ্যক্ষ মোঃ তাওহিদুল ইসলাম সানি, ক্রীড়া সম্পাদক মোঃ রাজু,সাংস্কৃতিক সম্পাদক মোঃ নাইমুল ইসলামসহ ক্লাবের সদস্যরা। এসময় সত্য ও ন্যায়ের উপর অটুট থাকার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় ক্লাবের সদস্যদের পত্রিকার কপি তুলে দেয়া হয় উপজেলা চেয়ারম্যান হাওলাদার আবু তাহেরের হাতে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২