
এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে অবৈধ বালুর পয়েন্ট অভিযান চালিয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলার বিলচাপড়ী বাঙ্গালী নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি।
জানা গেছে, উপজেলার বিলচাপড়ী গ্রামের রবিউল ইসলাম আব্দুল আলীম বাঙ্গালী নদীতে ভাসমান ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিলো। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলন করা বেআইনি। অপরাধ রুখতে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২