হোম » প্রধান সংবাদ » নাটোরের নলডাঙ্গায় গ্রেনেড হামলায় শাহাদাৎ বরন কারীদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

নাটোরের নলডাঙ্গায় গ্রেনেড হামলায় শাহাদাৎ বরন কারীদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

মোস্তাফিজুর, নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরনে নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ আয়োজিত নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে আলোচনা সভার সূচনা হয়,  এ সময় নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মুকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, জেলা পরিষদ সদস্য রঈস উদ্দিন রুবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার,
পৌর আওয়ামীলীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলায় যুবলীগের যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন সোহাগ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ফরহাদ হোসেন, পৌর যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি খালেদ মাহমুদ প্রমুখ।
বক্তব্য প্রদান কালে বক্তারা তারেক জিয়া সহ গ্রেনেড হামলায় জড়িত সকলের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করার জোর দাবি জানানো হয়। পরে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শাহাদাৎ বরন কারী ও সকল শহীদদের স্মরনে দোয়া অনুষ্ঠিত হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!