
মিজানুর রহমানঃ ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ২ নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়ের কর্মশালায় আইনশৃঙ্খলা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয়ের কর্মশালায় আইনশৃঙ্খলা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বিট পুলিশিংয়ের বিষয়ে জানতে চাওয়া হলে বিট পুলিশিং অফিসার এসআই শহিদুল ইসলাম বলেন, ‘ মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগান সামনে রেখে বর্তমান আইজিপি স্যার দায়িত্ব নেয়ার পর তিনি বলেছেন, জনগণকে পুলিশি সেবা নেয়ার জন্য আর থানায় যেতে হবে না। প্রয়োজনে সেবা দিতে পুলিশ চলে আসবে জনগণের পাশে।
অপরাধ দমন এবং পুলিশি সেবা জনগণের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। জনগণ দ্রুত পুলিশি সেবা পাওয়ার জন্য এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এটি চালু করা হয়েছে। এসময় মিলন বাজার ছাত্রলীগ সভাপতি মশিয়ার রহমান বলেন, আমরা সাধারন মানুষেরা পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবো তা ছাড়া পুলিশের একার পক্ষে মাদকসহ সমাজের অন্যান্য সামাজিক ব্যাধি নির্মূল করা সম্ভব নয়।
তাই আসুন আমাদের সমাজের যেকোন অনিয়ম পুলিশকে দিয়ে সহযোগিতা করি মাদক দুর্নীতিসহ সমাজের সকল অনিয়মকে বিদায় করি। এসআই শহিদুল ইসলাম আরো বলেন, আমাদের মূলত কাজ হচ্ছে সাধারন মানুষের সহায়তায় এলাকায় কারা মাদক ব্যবসা করে, কারা মাদক সেবন করে, কারা ইভটিজিং করে এবং চাঁদাবাজি করে তাদের তথ্য সংগ্রহ করা। সে তালিকা অনুযায়ী অপারেশন পরিচালনা করা।
এসময় উপস্থিত ছিলেন, বিট পুলিশিং এএসআই আব্দুল হালিম গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ অত্র ইউনিয়ন পরিষদের জনসাধারণ সদস্যবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য