
মোঃনাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধিঃ চলমান চরম শিক্ষক সংকট দূর করতে শূন্যপদ পূরনের ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ প্যানেলে নিয়োগের ব্যাপারে ডিও লেটারের মাধ্যমে সুপারিশ করেছেন বাগেরহাট-৪ এর মাননীয় সাংসদ এ্যাড. মো: আমিরুল আলম মিলন এমপি।
মাননীয় প্রধানমন্ত্রী ভিশন-২১ এর আওতায় ২০২১ সালের মধ্যে প্রাথমিক শিক্ষার হার শতকরা ১০০ ভাগ উন্নীত করার অঙ্গীকার করেছেন । এ অঙ্গীকারের প্রধান অন্তরায় প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ঝড়ে পড়া। । এ সমস্যা সমাধানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করলেও একটি সমস্যা থেকেই যাচ্ছে, তা হলো প্রাথমিকে শিক্ষক সংকট।
রাজস্বখাত ভুক্ত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ এ চূড়ান্ত ভাবে নির্বাচিত ১৮,১৪৭ জন শিক্ষককে সারাদেশের প্রাথমিক বিদ্যালয় গুলোতে পদায়ন করা হয়। তারপরও শিক্ষক সংকট দূর হচ্ছে না।২০১৮ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাগেরহাট-৪ ( মোরেলগঞ্জ-শরনখোলা) এ ২৯৬ জন শিক্ষককে পদায়ন করার পরও বেশ কিছু পদ খালি রয়ে গেছে। করোনা পরবর্তী শিক্ষার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য, শিক্ষক সংকট দূরীকরণ এবং শিক্ষার গতি ত্বরান্বিত করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।
সম্প্রতি লক্ষাধিক পদে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এই শূন্যপদ গুলো নতুন নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণ করা বেশ সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য ব্যাপার। দেখা যাচ্ছে একটি নিয়োগ প্রক্রিয়া শেষ করার পরও পূর্বের চাইতে বেশি শূণ্যপদ থেকে যাচ্ছে। যার কারণে শিক্ষক সংকট দূর হচ্ছে না ।
তাই মাননীয় সাংসদ এ্যাড. মো: আমিরুল আলম মিলন এমপি প্রাথমিকে চলমান শিক্ষক সংকট নিরসনে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত1 না হওয়া ৩৭ হাজার মেধাবী পরীক্ষার্থীদের প্যানেলে নিয়োগের ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করেন।

আরও পড়ুন
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার