
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৮৬ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাট সেলিম রেজা(২৫) সহ দুই মাদক কারবারিকে আটক করেছে রংপুর র্যাব-১৩। এ সময় একটি ১১০ সিসির টিভিএস মেট্রো উদ্ধার করা হয়। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে আটককৃতদের লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার আমঝোল গাউচুলকা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার টংভাংগা ইউনিয়নের বেজগ্রাম এলাকার মোজাম্মেল হকের ছেলে সেলিম রেজা। এছাড়া সে বেশ কয়েক বছর থেকে মাদক কারবারের সাথে জড়িত বলে এলাকাবাসী জানান। অপরজন জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার মৃত সমশের আলীর ছেলে। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব-১৩ উপজেলার আমঝল এলাকায় অভিযান চালিয়ে ৮৬ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। এছাড়া তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন