
শেরপুর প্রতিনিধিঃ শোকের মাস উপলক্ষে ১৪ ই আগস্ট, শুক্রবার বাদ জুমআ শেরপুর শহরের তেরা বাজার মসজিদে করোনায় আক্রান্ত শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, তাঁর স্ত্রী আলেয়া ফেরদৌসী, পুত্র আফনান আজীম এর রোগ মুক্তি কামনায় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৯৭৫ এর ১৫ই আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা ডিআইও ১ আবুল বাশার মিয়া, তেরা বাজার মাদরাসা ও এতিমখানার সাবেক সভাপতি এডভোকেট আব্দুল কাদের খান, শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশন এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী শৈবাল, মসজিদ কমিটির সভাপতি হাজী মোফাজ্জল হক, মসজিদের মোয়াজ্জেম শামসুল হক, খাদেম সিদ্দিক আহমেদসহ মুসল্লী ও মাদরাসার আবাসিক ছাত্ররা এই বিশেষ দোয়ায় অংশগ্রহণ করেন।
মোনাজাতের পূর্বে সুপার কাজী আশরাফুল আজীম এর অবদান ও ১৫ আগস্ট ও ২১ আগস্টের নির্মম হত্যাকাণ্ড স্মরণ করে বিশেষ আলোচনা করেন পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা ডিআইও ১ আবুল বাশার মিয়া। এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় ও পুলিশ কাজী আশরাফুল আজীম ও তাঁর পরিবারের সকলের আরোগ্য কামনা করে বিশেষ দোয়ার অনুরোধ জানান।
তেরা বাজার মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহসান উল্লাহ সিদ্দিকী এই বিশেষ মোনাজাত পরিচালনা করেন৷ এই বিশেষ দোয়ার আয়োজন করে শেরপুর জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম, শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশন, সমকাল সুহৃদ সমাবেশ ও অদম্য শেরপুর । দোয়া শেষে মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য