
আব্দুর রউফ রুবেল, শ্রীপুর( গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকায় অনুমোদনবিহীন সারিকা ফ্যাশন হাউস নামক একটি কারখানার মালিক সাদেক খানকে ৫০ হাজার টাকা এবং ৭ দিনের জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান কারখানাটির মালিক সাদেক খানকে জেল জরিমানা করেন ।
চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, সারিকা ফ্যাশন হাউস নামক কারখানাটির ভবনের বেজমেন্টে কারখানা লাইসেন্স, ফায়ার লাইসেন্স ব্যতীত অনুমোদনবিহীন ভাবে গার্মেন্টস চালু রাখায় মালিক সাদেক খানকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।অভিযানে জেলা পুলিশ এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য